ভালবাসা দিবস হোক সেই মেয়েটির জন্য যে বলেছিল, হ্যাঁ আমি শাহবাগের পতিতা। আমার রেট হল কাদের মোল্লার ফাঁসি। পারবি দিতে?
ভালবাসা দিবস হোক সেই রিক্সাচালকের জন্য। ছেলেটা কাদের মোল্লার ফাঁসির দাবিতে শাহবাগে যাচ্ছিল কিন্তু সম্বল বলতে পকেটে দুই টাকার ছেঁড়া একটা নোট। সেই রিক্সাচালক ছেলেটিকে বিনা ভাঁড়ায় শাহবাগ পৌঁছে দিয়েছিল এবং কাদের মোল্লার ফাঁসি চেয়েছিল।
ভালবাসা দিবস হোক সেই রিক্সাচালকের জন্য। ছেলেটা কাদের মোল্লার ফাঁসির দাবিতে শাহবাগে যাচ্ছিল কিন্তু সম্বল বলতে পকেটে দুই টাকার ছেঁড়া একটা নোট। সেই রিক্সাচালক ছেলেটিকে বিনা ভাঁড়ায় শাহবাগ পৌঁছে দিয়েছিল এবং কাদের মোল্লার ফাঁসি চেয়েছিল।
ভালবাসা দিবস হোক সেই বাস হেলপারের জন্য যে কিনা যখন শুনেছিল ছেলেটা শাহবাগ থেকে অনেকদূর হেঁটে এসেছে কোন যানবাহন না পেয়ে। শোনার সাথে সাথে বাসের দরজা খুলে দিয়েছিল এবং শেষপর্যন্ত ছেলেটার কাছ থেকে ভাঁড়া নেয়নি।
...
ভালবাসা দিবস হোক সেই আঙ্কেলের জন্য যিনি বাসের শাহবাগের সকল যাত্রীর ভাড়া নিজের পকেট থেকে দিয়ে দিয়েছেন। এবং প্রবল উত্সাহে বলেছেন উনি প্রতিদিন অফিস শেষে শাহবাগে যান। স্লোগানে গলা মিলান। ওখানে গেলে তরুনদের ভীঁড়ে রক্ত টগবগ করে ওঠে।
ভালবাসা দিবস হোক সেই ভাইয়ের জন্য যিনি জরুরী কাজে ঢাকা এসে না খেয়ে না দেয়ে নিজেকে আন্দোলনের অংশ করে নিয়েছেন।
ভালবাসা দিবস হোক সেই আন্টির জন্য। বাসের এক লোক ইনিয়ে বিনিয়ে বলছিল, শাহবাগের রাস্তা বন্ধ থাকায় রাস্তায় জ্যাম একটু বেশি থাকে তাই বাসায় যেতে দেরি হয়। আন্টি তখন ধমকে উঠে বলেছিল, আপনার দেরি হলে আপনি বাস থেকে নেমে হেঁটে বাসায় যান। তরুনরা যা করছে তা ওদের করতে দিন।
ভালবাসা দিবস হোক সেই ফুল বিক্রেতার জন্য যে যত্ন করে বেছে বেছে সেরা ফুলগুলো দিয়েছিল নামমাত্র মূল্যে যখন শুনেছিল এই ফুলগুলো দিয়ে শাহবাগে দেশের মানচিত্র বানানো হবে।
ভালবাসা দিবস হোক দেশের জন্য। লাল সবুজের মানচিত্রের জন্য। ত্রিশ লক্ষ শহীদের জন্য। দুই লক্ষ ধর্ষিতা মা বোনের জন্য। দেশের সকল মুক্তিযোদ্ধার জন্য। বাবা মাকে মিথ্যে বলে, নিষেধ কিংবা বকা অগ্রাহ্য করে আন্দোলনে অংশ নেয়া প্রতিটা তরুনের জন্য।
ভালবাসা দিবস হোক ষোল কোটি বাঙ্গালীর জন্য।
।। রাগলে মাথা ঠিক থাকে না ।।
