Social Icons

Join Our Facebook Fan Page

Wednesday, February 20, 2013

ভাষা শহীদদের স্মরণেঃ পর্ব দুই



গফরগাঁওয়ের ভাষাশহীদ জব্বার

রাষ্ট্রভাষা বাংলা চাই’ দাবিতে যাঁরা জীবন উৎসর্গ করেছেন, তাঁদের মধ্যে অন্যতম ভাষাশহীদ আবদুল জব্বার।
তাঁর বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচুয়া গ্রামে। শহীদ আবদুল জব্বারের স্মৃতির উদ্দেশ্যে ২০০৭ সালে পাঁচুয়ার নাম বদলে জব্বারনগর নামকরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
১৯৯৮ সালে ভাষাশহীদের পৈতৃক ভিটাসংলগ্ন স্থানে শহীদের নামে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। ২০০৮ সালে নির্মিত হয় ভাষাশহীদ আবদুল জব্বার গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। এখন এ গ্রন্থাগারে চার হাজারের বেশি বই আছে। তবে জাদুঘরে ভাষাশহীদ আবদুল জব্বারের ব্যবহূত কোনো কিছু নেই। এর দেখাশোনার দায়িত্বে নিয়োজিত দেলোয়ার হোসেন বলেন, ‘দর্শনার্থীরা আসেন জাদুঘর ও পাঠাগার দেখতে। তবে সংখ্যায় কম।’
বিদ্যালয়ের সামনে নির্মিত হয় শহীদ মিনার। গফরগাঁওয়ে শহীদ আবদুল জব্বার গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর শুক্র, শনিবার ও সরকারি ছুটির দিন ছাড়া সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে।



যেভাবে যাবেন

উপজেলা সদর থেকে সাত কিলোমিটার দূরে গফরগাঁও-ভালুকা সড়কের ভারইল বাজার হয়ে যেতে হবে রাওনা ইউনিয়নের পাঁচুয়া বা জব্বারনগরে। ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে গফরগাঁওয়ের বাস আসা-যাওয়া করে। কমলাপুর থেকে সকাল-সন্ধ্যা একাধিক আন্তনগর ও মেইল ট্রেন গফরগাঁও দিয়ে যাতায়াত করে। উপজেলা সদরে থাকার জন্য রয়েছে জেলা পরিষদের ডাকবাংলো এবং রেস্টহাউস।

ূত্রঃ প্রথম আলো

No comments:

Post a Comment